শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৫ AM

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০৯:৪৭:২৫ AM

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন


টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচদিন আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে এসেছে একাধিক পরিবর্তন। 

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে কামিন্দু মেন্ডিসকে ফের ডাকা হয়েছে, আর দলে জায়গা পেয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। এছাড়া ২৩ বছর বয়সী ব্যাটার পাভন রথনায়াকে স্কোয়াডে সুযোগ পেয়েছেন, সঙ্গে আছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পাওয়া এশান মালিঙ্গাও। তবে জায়গা হয়নি বোলার প্রমোদ মাদুশানের।

লঙ্কাদের বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে আলোচনার কেন্দ্রে কামিন্দুর ফেরা। গত মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন না বাঁহাতি ব্যাটার এবং ইংল্যান্ডের চলমান সিরিজের আগে তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে এবার ফিরলেন তিনি, আর বাদ পড়েছেন ধনঞ্জয়, যিনি সাম্প্রতি ইংল্যান্ড ও পাকিস্তান সিরিজে তেমন ছন্দে ছিলেন না।

অনেক দিন থেকেই ছন্দে নেই কামিন্দু।  ২০২৫ সালের শুরু থেকে  ১৯.৮৭ গড় এবং ১৩০.৩২ স্ট্রাইক রেটে মাত্র ১৫৯ রান করেছেন ২৭ বছর বয়সী ব্যাটার। ধনঞ্জয়কে মূলত বোলিং বিভাগে শক্তি বাড়ানোর জন্যেই নেওয়া হয়েছিল, কিন্তু দলে একই ভূমিকা পালন করতে পারেন কামিন্দুও। যদিও ২০২৫ সালের শুরু থেকে ১২ ম্যাচে মাত্র ছয় ওভার বোল করেছেন তিনি।

দলের এমন পরিস্থিতিতে সুযোগ তৈরি হয়েছে বাঁহাতি স্পিন অলরাউন্ডার ডুনিথ ওয়েলালাগের জন্য। তবে ২৩ বছর বয়সী এই খেলোয়াড় খানিকটা পিছিয়ে আছেন অভিজ্ঞতায়। ওয়ানডেতে নিয়মিত খেলা ওয়েলালাগে টি-টোয়েন্টিতে মাত্র ছয় ম্যাচ খেলেছেন, নিয়েছেন সাত উইকেট। তবে ফ্র্যাঞ্চাইজি ও ডোমেস্টিক ক্রিকেট অভিজ্ঞতা বেশি তাঁর।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে আরেক সম্ভাবনাময়ী খেলোয়াড় পাভন রথনায়েকে। গত নভেম্বর পাকিস্তানে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর, কিন্তু এক ম্যাচ ব্যাট করার পর বাদ পড়েছিলেন। তবে ইংল্যান্ডের তৃতীয় ওডিআইয়ে সেঞ্চুরি করার পর নির্বাচকদের নজর কাড়েন এবং স্কোয়াডে জায়গা পান। ২৫ টি-টোয়েন্টি ইনিংসে ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেনছেন তিনি (রোববার ইংল্যান্ডের বিপক্ষে ২২ বলের ৪০ রানের আগে)।

বোলিং বিভাগ নিয়ে তুলনামূলকভাবে তেমন একটা মাথাব্যথা নেই শ্রীলঙ্কার। দুশ্মন্ত চামীরা, মতিশা পথিরানা ও এশান মালিঙ্গা—পেস আক্রমণে থাকছেন, যদিও কারণে খানিকটা অনিশ্চিত মালিঙ্গা।  স্পিন বিভাগে তেমন কোনো চমক নেই। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীশ থীকশানা নেতৃত্ব দিচ্ছেন, আর ওয়েলালাগে, আসালঙ্কা ও কামিন্দু তো আছেনই। 

বিশ্বকাপের গ্রুপ বি-তে সহ-আয়োজক শ্রীলঙ্কার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপের চারটি ম্যাচই ঘরের মাঠে। ৮ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ড , ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলে স্টেডিয়ামে ওমান, এরপর ১৬ ও ১৯ ফেব্রুয়ারি যথাক্রমে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড :

দাসুন শানাকা (ক্যাপ্টেন), পাথুম নিসানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, পাভন রথনায়কে, ডুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ থীকশানা, দুশ্মন্ত চামীরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর