ছাতকে নারী ও পুরুষের লাশ উদ্ধার
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৪ PM

ছাতকে নারী ও পুরুষের লাশ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৮:৩৪:৪৩ AM

ছাতকে নারী ও পুরুষের লাশ উদ্ধার


সুনামগঞ্জের ছাতক উপজেলার পৃথক পৃথক স্থান থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ রামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল আমিন (৪৮) ও দক্ষিণ কুপিয়া গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী চন্দ্র মালা (৬০)।

মঙ্গলবার উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ম্গলবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ রামপুর গ্রামের আব্দুল আমিন (৪৮) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ছাতক থানার এসআই পংকজ দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক সম্মতিতে লাশ দাফন করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলার কৈতকে সড়ক দূর্ঘটনায় পথচারী চন্দ্র মালা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের কৈতক এলাকায় সিলেটগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাটত বাসটিতে জব্দ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর