বিএনপিতে ফিরলেন শফি চৌধুরী
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ AM

বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপিতে ফিরলেন শফি চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৪:৫৭:৩৩ PM

বিএনপিতে ফিরলেন শফি চৌধুরী


সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর