হাসপাতালে ভর্তি রিজভী
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ AM

হাসপাতালে ভর্তি রিজভী

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৮:৪৬:২১ PM

হাসপাতালে ভর্তি রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এদিকে, রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর