রাত পোহালেই ভোট
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ AM

ব্যাপক প্রস্তুতিতে প্রার্থীরা

রাত পোহালেই ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৮:৪৫:৪০ PM

রাত পোহালেই ভোট


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট-২০২৬ আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। সিলেটের ৬টি সংসদীয় আসনেই শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করে ভোট গ্রহণের জন্য প্রস্তুত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন রাখা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা ইতোমধ্যে ভোটকেন্দ্রে দায়িত্ব গ্রহণ করেছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট-১ (মহানগর ও সদর), সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ), সিলেট-৪ (গোলাপগঞ্জ-জকিগঞ্জ), সিলেট-৫ (কানাইঘাট-জৈন্তাপুর) ও সিলেট-৬ (গোলাপঞ্জ-বিয়ানীবাজার) এই ৬টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি আসনে ভোটকেন্দ্রসমূহে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী বিধি কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে। কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রে উপস্থিত রয়েছেন। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও মাঠে থাকবে।

এদিকে ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে গণতান্ত্রিক অধিকারের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে সরব উপস্থিতি।

প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। ভোটারদের জাতীয় পরিচয়পত্র বা নির্ধারিত পরিচয়পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে।

সকল প্রস্তুতি শেষে এখন সিলেটবাসীর চোখ ভোটকেন্দ্রের দিকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে বৃহস্পতিবার হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর