সিলেট তামাবিল মহাসড়কে জাফলং ভ্যালি বোর্ডং স্কুলের সামনে বেপোরয়া ডিআই পিকআপ গাড়ীর ধাক্কায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির ছেলে ফয়সাল রেজাকে দেখতে ও নিহতের পরিবারকে শোক জানাতে তার বাড়িতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় এম লিয়াকত আলীর মোকামবাড়ীর বাড়িতে যান তিনি। এর পর সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিএমএ এর মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, এডিশনাল পুলিশ সুপার শেখ সেলিম আহমদ, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া প্রমূখ।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








