ধর্মপাশায় ১৩ টন সুপারি সহ আটক ৩
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৫ PM

ধর্মপাশায় ১৩ টন সুপারি সহ আটক ৩

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৮:২৭:০০ AM

ধর্মপাশায় ১৩ টন সুপারি সহ আটক ৩


সুনামগঞ্জের ধর্মপাশায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রপ্তানিযোগ্য সুপারি পরিবহনের অপরাধে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান ভর্তি ১৩টন সুপারি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন মিয়া, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরকারমা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ও লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের মৃত নুরুল আমিনের ছেলে মাহমুদ হাসান অপু।

বুধবার বিকাল পৌনে তিনটায় ধর্মপাশা-মধ্যনগর সড়কের নওধার এলাকা থেকে তাদের আটক করে সুপারিগুলো জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকুরাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ধর্মপাশা-মধ্যনগর সড়ক ব্যবহার করে রপ্তানিযোগ্য সুপারি মধ্যনগর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে আসছিল। বুধবার একই রুটে ঝালকাঠি থেকে শফিকুলের ছেলে ইয়াসিনের নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ১৩ টন সুপারি মধ্যনগরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সুপারিগুলো জব্দ করে এবং এর সঙ্গে জড়িত তিন জনকে আটক করে।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, শফিকুল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি আমি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাতেও উত্থাপন করেছি।

ধর্মপাশা থানার ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে ।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর