কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ PM

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১০:০৪:২৭ AM

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


কোম্পানীগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মুক্তার হোসেন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের নওশাদ আলী কনাই মিয়ার ছেলে।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পাড়ুয়া উজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় একজন ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। পরে খবর নিয়ে জানতে পারি- পানির সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তার হেসেন আহত হোন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা সব সময় মানুষকে সচেতন হয়ে বিদ্যুৎ ব্যবহারের জন্য উৎসাহিত করছি।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তার হোসেন বুধবার সকালে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালাতে যান। বাড়ির পশ্চিম পাশে নির্জন একটি জায়গায় বৈদ্যুতিক পাম্প স্থাপন করা ছিল। সেটি চালাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর