মধ্যনগরে রাষ্ট্রীয় মর্যাদায় ৭ই মার্চ উদযাপন
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৫ PM

মধ্যনগরে রাষ্ট্রীয় মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৪:২৬:২০ AM

মধ্যনগরে রাষ্ট্রীয় মর্যাদায় ৭ই মার্চ উদযাপন


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। 

১৯৭১সালের ৭ইমার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র মুখ নিসৃত সেই ঐতিহাসিক ভাষণের এই দিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এবং শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ,আলোচনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষণ প্রচার করা হয়েছে। 

আজ সকালে মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে আলোচনায় অংশনেন বীরমুক্তি যোদ্ধা,থানা প্রশাসন,জনপ্রতিনিধি,রাজনৈতিক।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর