সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০০ AM

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ১২:৩৪:৫২ PM

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা


সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার ভোরে দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী রিয়াদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছে। এতে দূতাবাসের ভবনে সামান্য আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবকাঠামোগত ক্ষতিও অত্যন্ত নগণ্য বলে দাবি করেছে মন্ত্রণালয়।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, হামলার পর কূটনৈতিক এলাকায় বিকট শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, শক্তিশালী বিস্ফোরণের পরপরই সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।

রিয়াদের কূটনৈতিক এলাকায় (ডিপ্লোমেটিক কোয়ার্টার) বসবাসরত এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোরে হঠাৎ দুটি বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। এরপরই ওই এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখি।

উল্লেখ্য, এই সংরক্ষিত এলাকাটিতেই বিভিন্ন দেশের কূটনীতিকরা বসবাস করেন।

আল-জাজিরার বরাতে জানা গেছে, হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর