মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও অবদান রাখছেন : শফিক চৌধুরী
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ PM

বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প

মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও অবদান রাখছেন : শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৫:০২:১৭ AM

মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও অবদান রাখছেন : শফিক চৌধুরী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও মূল্যবান অবদান রাখছেন। স্বাস্থ্যক্ষেত্রে তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বনাথ উপজেলা সমিতি’র উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেিতিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি শাখাওয়াত আলী শাহীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটিএম সুয়েব শিকদার, ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিরুল ইসলাম চৌধুরী রাজু।

ক্যাম্পে এলাকার প্রায় ৬ শতাধিক ‘চক্ষু, গাইনী, শিশু, মেডিসিন’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পে ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাডের গ্রুপ নির্ণয় করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ‘সন্ধানী’ ও স্থানীয় সৎপুর স্পোর্টস এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী, ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদা জাফরিন, সহযোগী অধ্যাপক ও এনেস্থিসিয়োলজি এন্ড আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মইনুল ইসলাম ডালিম,  সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামছুল ইসলাম, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল, পার্কভিউ মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুস্তাকিমা বেগম ইতি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নবজাতক-শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম মতিন, মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম সাদি, জালালাবাদ ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. মোহাইমিনুল ইসলাম অনিক।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, বিশ্বনাথ উপজেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক আব্দুন নূর রুহেল, সাংগঠনিক সম্পাদক তাহমিনুল ইসলাম খান, কোষাধ্যক্ষ নূরুজ্জামান সিদ্দিক, দপ্তর সম্পাদক শাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্র-যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম খান সুহেল, সিনিয়র সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, সদস্য মাহবুব আহমদ, সুহেল আলী প্রমুখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর