আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ AM

দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান

আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ১২:৪৭:৩৯ AM

আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল

ছবিঃ আজকের সিলেট


সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রবাসীদের এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ানোর আহবান জানাচ্ছি।

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

মঙ্গলবার (১৭ই মার্চ) দুবাইয়ের প্রদেশের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ​অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আমিরাত সরকারের নির্ধারিত প্রতিটি আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানাচ্ছি। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হলে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সাংবাদিক ও সাধারণ প্রবাসীদের একান্ত দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি ​শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজ প্রতিনিধি ​সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয় প্রতিনিধি ​নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তা প্রতিনিধি সম্পাদক ​আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি প্রতিনিধি ​শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশন ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি প্রতিনিধি ​জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভি প্রতিনিধি ​ওবায়দুল হক মানিক, বঙ্গ টিভি ​প্রতিনিধি মুহাম্মদ সেলিম, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ​অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

UAE

সিলেটজুড়ে


মহানগর