সিলেট ২ : একমঞ্চে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২০ AM

সিলেট ২ : একমঞ্চে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০২:৩০:১১ AM

সিলেট ২ : একমঞ্চে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী


সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এক মঞ্চে বসে ভোট বর্জন করেছেন বর্তমান সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য সহ ৪ প্রার্থী। তারা হলেন- গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল), বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক) এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)।

রোববার দুপর দেড়টায় ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিংয়ে এই চার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, সিলেট-২ আসনজুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করছেন। যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি।

তারা বলেন, প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশন নেই। যেন আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে করা হচ্ছে। এমন নির্বাচনে লড়ে লাভ নেই।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর