জুড়ীতে শিশুছাত্রী ধর্ষণ : থানায় মামলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৫ PM

জুড়ীতে শিশুছাত্রী ধর্ষণ : থানায় মামলা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৭:৪০:৫৭ AM

 জুড়ীতে শিশুছাত্রী ধর্ষণ : থানায় মামলা

প্রতীকি ছবি


মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।


ঘটনাটি গত সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জুড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

 
মামলার অভিযোগ করা হয়, গত সোমবার কেহ বাড়িতে ছিলেন না। দুপুর ১২টায় মেয়েটি বিদ্যালয় থেকে বাড়িতে আসে। বাড়ির গেটে আসা মাত্র পূর্বে থেকে ওৎপেতে থাকা পার্শ্ববর্তী ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা (৩২) মেয়েটির মুখ টিপে ধরে ঘরের পিছে খড়ের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

 জুড়ী থানার ওসি এস এম মাঈন উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর