লাল শাপলার বিলে অভিযান, ১৬টি কারেন্ট জাল জব্দ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ PM

লাল শাপলার বিলে অভিযান, ১৬টি কারেন্ট জাল জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৭:৪৩:৪৭ AM

লাল শাপলার বিলে অভিযান, ১৬টি কারেন্ট জাল জব্দ


বাংলাদেশ-ভারত সীমান্তের জৈন্তাপুর উপজেলা নান্দনিক পর্যটন স্পট (ডিবির হাওর-কেন্দ্রী) লাল শাপলা বিলে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। দুই ঘন্টা ব্যাপী চলমান অভিযানে কেন্দ্রী বিল,ডিবির হাওর বিল সহ শাপলা রাজ্যের বিভিন্ন পয়েন্ট থেকে ১৬টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায়  জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ই মার্চ জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের নাম পদবী ব্যবহার করে এক মৌসুমের জন্য শাপলা বিল মাছ আহরণে উপজেলা পরিষদে নিলামের বিষয়ে মাইকিং করে প্রচারণা করা হয়। তাৎকনিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নীতিবাচক আলোচনা সমালোচনা শুরু হয়।

লাল শাপলা বিল নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ সোচ্চার হলে বিষয়'টি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে আসে।

মাইকিংয়ের বিষয়ে এইদিন রাতে সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট ইমরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিবির হাওর ও কেন্দ্রী হাওরে মাছ ধরার জন্য প্রকাশ্যে নিলাম প্রক্রিয়া বন্ধে প্রয়োজনীয় ব্যববস্থা গ্রহনে নোটিশ জারি করা হয়। এই ঘটনায় শাপলা বিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  অবৈধ ভাবে মাছ আহণ বন্ধে উপজেলা প্রশাসন চলমান অভিয়ানের অংশ হিসাবে লাল শাপলা বিলে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর