আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৫ PM

আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০১:০৮:০৬ PM

আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?


বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে নিজের এই ভেতরের কথা প্রকাশ্যে আনলেন তিনি। পর্দায় এতদিন মিষ্টি মেয়ের ইমেজে দেখা গেলেও কিয়ারা জানান, মাতৃত্ব তাকে অনেক বেশি সাহসী ও সংকল্পবদ্ধ করে তুলেছে। 

নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় কন্নড় সুপারস্টার যশের বিপরীতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছর জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার বড় কোনো প্রজেক্ট। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনি হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে খুব একটা বিচলিত নন। 

সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর