সিলেট -৪ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল হোসেন ( সোনালী আঁশ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার বেলা পৌনে ১ টার দিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি অভিযোগ করেন, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেন । ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখতে পান নৌকার পক্ষে একজন ব্যক্তি একাধিক ভোট প্রদান করছেন তবে এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাচন অফিসার, ও সিলেট জেলা নির্বাচন অফিসারদের সাথে যোগাযোগ করলে কোন অভিযোগ বা ব্যবস্থা গ্রহণ করেন নি। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার ও পোলিং অফিসাররা কোন ব্যবস্থা গ্রহণ করেন নি জাল ভোট দেয়ার ব্যপারে। প্রধান নির্বাচন কর্মকর্তা হাবিবুল আউয়ালের সাথে যোগাযোগ করার চেষ্ট করে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর সাংবাদিকদের ডেকে তিনি নির্বাজন বর্জনের ঘোষণা দেন।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে আশ্বাস দিয়েছিলেন তার কার্যক্রম বা দায়িত্ব সঠিক ভাবে পালন করেন নি। যার ফলে আমি এি সাজানো ও প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার এজেন্টদের নিরাপত্তা না থাকার কারণে এবং ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় আমি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। এই আসনে প্রার্থী সংখ্যা ৩ জন।
এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী । এ ছাড়া মিনার প্রতীক নিয়ে নির্বাচন করেন নাজিম এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ান।
উল্লখ্য, যে মোট ভোটার চার লক্ষ পঁচাত্তর হাজার একশো একুশ এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ ছয়চল্লিশ হাজার একশোত সাত আর মহিলা ভোটার দুই লক্ষ উনত্রিশ হাজার তেরো এবং তৃতীয় লিঙ্গ ভোটার একজন।
আজকের সিলেট/এফএম/এসটি
নিজস্ব প্রতিবেদক 








