ভ্রমণের পর শরীর ক্লান্ত লাগছে?
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪১ PM

ভ্রমণের পর শরীর ক্লান্ত লাগছে?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৯:১৭:৪৮ AM

ভ্রমণের পর শরীর ক্লান্ত লাগছে?


সম্প্রতি ভ্রমণ সেরে ফিরেছেন? টানা বাইরের খাবার খাওয়ায় যেমন পেটের সমস্যা দেখা দিতে পারে, তেমনি সফরের ক্লান্তিতেও শরীর ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য কিছু সহজ উপায় জানিয়েছেন পুষ্টিবিদরা।

ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে বিনস দিয়ে রান্না করা খাবার উপকারী হতে পারে। পাশাপাশি অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার শরীরকে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। এগুলো হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যাও কমায়।

ভ্রমণের পর ভারী ব্যায়াম না করে হালকা হাঁটা, যোগব্যায়াম বা অল্প কার্ডিও করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে শরীর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে। অতিরিক্ত বিশ্রাম বা অতিরিক্ত ব্যায়াম, দুটিই এ সময় এড়িয়ে চলা উচিত।

শরীরের শক্তি ফিরিয়ে আনতে স্থানীয় ও মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে থাকা ভিটামিন ও ফাইবার শরীরকে দ্রুত চাঙ্গা করে এবং ভ্রমণের অনিয়ম কিছুটা হলেও ঠিক করতে সাহায্য করে।

চা-কফির পরিবর্তে লেবুর শরবত, আমলকির শরবত বা আমপোড়া শরবতের মতো পানীয় খেতে বলা হয়েছে। এগুলো শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে।

পেটের সমস্যা থাকলে মিলেট জাতীয় খাবার যেমন রাগি দোসা বা উপমার সঙ্গে দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং হজম প্রক্রিয়া উন্নত করে।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের পর সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ছোট পরিবর্তনই আপনার শরীর দ্রুত সুস্থ হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর