শাল্লায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৬০
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩২ PM

শাল্লায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৪:২১:৩৭ AM

শাল্লায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৬০


সুনামগঞ্জের শাল্লায় বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে স্থাণীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম ও পারিচয় জানা সম্ভব হয় নি। এঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫/২০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কান্দিগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  শাল্লা ইউপির কান্দিগাঁও গ্রামে বাড়ির সীমানা নিয়ে সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে সকালে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও সাবেক মেম্বার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষের ১৫/২০ জনকে পুলিশ আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কান্দিগাঁও গ্রামে মারামারিতে ৪ পুলিশ সদস্য সহ উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হওয়ার খবার পাওয়া গেছে।আহতদের মধ্যে গুরুতর ৯জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শাল্লা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার একে জমির উদ্দিন জানান, কান্দিগাঁও গ্রামের সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আমাদের পুলিশ সদস্য ৪ জন আহত। সংঘর্ষ থামাতে ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এই পর্যন্ত ১৫-২০ জনকে আটক করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর