মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৭:২৭:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু


সুনামগঞ্জে সদর উপজেলায় বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আঁখি আক্তার ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে। সে ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলা গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিকেলে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে রোদে শুকাতে দেওয়া ধান ওঠাতে যায় আঁখি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে।

পরিবারের লোকজন আঁখিকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর