কাপের পর কাপ কফি খেয়েও কাজে মনোযোগ ফিরছে না?
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ PM

কাপের পর কাপ কফি খেয়েও কাজে মনোযোগ ফিরছে না?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১০:২৯:১৯ AM

কাপের পর কাপ কফি খেয়েও কাজে মনোযোগ ফিরছে না?


কাজের চাপে অনেক সময় চোখে ঘুম ভর করে, কমে যায় মনোযোগও। এমন পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন একের পর এক কাপ কফির ওপর। তবে কফি খাওয়ার পরও অনেক সময় কাজে মনোযোগ ফেরে না।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু কফি নয়, মস্তিষ্ককে সাময়িক বিশ্রাম দেওয়াও জরুরি। সমাজমাধ্যমে ‘শুভ সকাল’ নিয়ে মজার ছলে বলা হয়, যাদের সকালে অফিস যেতে হয়, তাদের কাছে সকাল কখনও পুরোপুরি ‘শুভ’ হয় না। বাস্তবতাও অনেকটা তেমনই। লক্ষ্যপূরণের চাপ, কাজের বোঝা, সময়সীমা আর ভৎর্সনার ভয়ে মানসিক ক্লান্তি বাড়ছে দিন দিন।

অনেকের ক্ষেত্রেই অফিসের কাজের নির্দিষ্ট শুরুর সময় থাকলেও শেষের সময় থাকে না। ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে করতে একসময় শরীর ও মস্তিষ্ক দুটোই ক্লান্ত হয়ে পড়ে। বিশেষ করে দুপুর গড়ালে চোখে ঘুম নেমে আসে, কমে যায় কাজের গতি ও মনোযোগ।

এমন পরিস্থিতিতে অনেকেই কফিতে চুমুক দেন। তবে চিকিৎসকদের মতে, অতিরিক্ত কফি সবসময় কার্যকর সমাধান নয়।

চিকিৎসক কল্লোল দে জানান, এ ধরনের পরিস্থিতিতে মস্তিষ্ককে ‘রিসেট’ করার চেষ্টা করা উচিত। তার পরামর্শ, কিছু সময়ের জন্য সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলে মস্তিষ্ক কিছুটা শান্ত হয়।

তিনি বলেন, প্রায় ৩০ সেকেন্ড ওপরের দিকে তাকিয়ে থাকুন। এতে ব্রেনস্টেমে থাকা ‘লোকাস সেরুলিয়াস অ্যারাউজাল সিস্টেম’ শান্ত হয় এবং হৃৎস্পন্দন কমতে শুরু করে। ফলে মস্তিষ্ক দ্রুত রিসেট হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় টানা কাজ না করে মাঝেমধ্যে ছোট বিরতি নেওয়া, পর্যাপ্ত পানি পান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর