বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উদ্ধার
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ PM

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১০:৪৯:৫৭ AM

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উদ্ধার


বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে শান্ত বণিক নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে ব্যাচের সহপাঠীদের সঙ্গে বিছানাকান্দিতে ভ্রমণে গিয়েছিলেন শান্ত। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় শান্তসহ তিন সহপাঠী একসঙ্গে পানিতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে শান্ত তলিয়ে যান। বাকি দুজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ থাকেন।

ঘটনার পর উদ্ধারকাজে কিছুটা বিলম্বের অভিযোগ তুলেছেন শান্তর সহপাঠীরা। পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, শান্ত নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিস বা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে প্রথম উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন হওয়ায় এবং সিলেট থেকে ডুবুরি দল পৌঁছাতে সময় লাগায় উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। স্থানীয়রা নৌকা নিয়ে চেষ্টা করলেও শুরুতে সফল হননি।

শাবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা করা হয়।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তারতন অধিকারী শাবির শিক্ষার্থী হওয়ায় তাকে দ্রুত স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধারের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ৯টা ৪০ মিনিটে শান্ত বণিকের মরদেহ উদ্ধার করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর