বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ PM

বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৪:৪৮:১৫ PM

বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত


মৌলভীবাজারের বড়লেখায় সড়কে থাকা গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গরুটিও মারা গেছে।

নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার মোটরসাইকেল নিয়ে তালিমপুর গ্রামের উদ্দেশে রওনা হন সাদিক। পথে তালিমপুর এলাকায় সড়কের ওপর থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই সাদিকের মৃত্যু হয়। একই ঘটনায় গরুটিও মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর