সিলেট মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯, ট্রাফিক মামলায় ১৪৬ যানবাহন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM

সিলেট মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯, ট্রাফিক মামলায় ১৪৬ যানবাহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০১:৪২:২৭ PM

সিলেট মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯, ট্রাফিক মামলায় ১৪৬ যানবাহন


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৬টি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারযোগ্য ব্যক্তিদের আটক করা হয়েছে। এ সময় ১০০ পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৪৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮০টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর