গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে। এসময় একটি ডায়াগনস্টিক সেন্টারও সিলগালা করা হয়। আটককৃত কতিত ডাক্তার সাদিয়া আক্তার (৪৩) ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযান অংশ নেন।
জাফলংয়ের ঘটনায় ওই ভূয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসীকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।
জানা যায়, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম পরিচয় ব্যবহার করে ওই ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভূয়া চিকিৎসককে আটক করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








