বিয়ের ছয় মাসের মাথায় অভিনয় ছাড়লেন সায়মা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৫ PM

বিয়ের ছয় মাসের মাথায় অভিনয় ছাড়লেন সায়মা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ১১:৩০:১৮ AM

বিয়ের ছয় মাসের মাথায় অভিনয় ছাড়লেন সায়মা


কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে এসে স্বল্প সময়েই বেশ পরিচিতি পান সুমনা ইয়াসমিন সায়মা। এবার অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিয়ের প্রায় ছয় মাসের মাথায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গত ৪ এপ্রিল সামাজিকমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সায়মা জানিয়েছেন, তিনি আর মিডিয়ায় কাজ করছেন না। একই সঙ্গে মিডিয়াসংক্রান্ত কোনো কাজের জন্য যোগাযোগ না করার অনুরোধও করেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সায়মার। নাটকটিতে তিনি অভিনেতা আরোশ খানের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

স্বল্প সময়ের অভিনয়জীবনে ‘হরবোলা’, ‘সাথী’, ‘স্মার্ট লজিং মাস্টার’, ‘স্যারের প্রেমিকা’, ‘ছাত্রী পড়ানো নিষেধ’ এবং ‘বিসিএস রোমান্স’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সায়মা।

ব্যক্তিগত জীবনে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে করেন তিনি। তার স্বামী রাসেল খান যুক্তরাজ্যপ্রবাসী।

অভিনয় ছাড়ার কারণ সম্পর্কে সায়মা বিস্তারিত কিছু জানাননি। তবে তার ঘোষণার পর ভক্ত ও অনুসারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর