তাহিরপুর সীমান্তের ভারতীয় অংশে পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩০ PM

তাহিরপুর সীমান্তের ভারতীয় অংশে পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০১:২৩:২৬ AM

তাহিরপুর সীমান্তের ভারতীয় অংশে পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গেলে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আইয়ূব আলী (২৭) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় পাথরচাপায় তার মাথা থেঁতলে যায়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর