ক্যান্সারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আব্দুল মজিদ (৪৫)। সে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত।
আব্দুল মজিদ উপজেলা সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত্যু আব্দুল গনির ছেলে।
তিন সন্তানের জনক আব্দুল মজিদ পেশায় একজন রাজমিস্ত্রী। প্রায় আড়াই বছর পূর্বে তার পেটে ক্যান্সারে নামের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় থেকেই সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার চিকিৎসা করানোর সাধ্য নেই তার। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বলও নেই। তাই তিনি দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছন।
আব্দুল মজিদের সাথে কথা হলে তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে আমি ক্যান্সারে আক্রান্ত। রাজমিস্ত্রী কাজ করে তিন সন্তানসহ আমাদের পাঁচজনের পরিবার ভালই চলছিল।
কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারছিনা। ক্যান্সার রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।’
তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই । যদি কোন বিত্তবান হতদরিদ্র আব্দুল মজিদ সাহায্য করেন, তাহলে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।
রোগীর সাহায্যর জন্য যোগাযোগ বিকাশ / নগদ নাম্বার, 01976024154
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








