মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

লাখাইয়ে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০১:৩৪:০৮ অপরাহ্ন

লাখাইয়ে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭


হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে ঢুকে একটি শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি শেয়াল লোকালয়ে ঢুকে একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এতে তিনটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ২৭ জনের মধ্যে আটজন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন।

ডা. লুৎফুল হাসান শোহন জানান, রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত ২৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর