মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মাছ ধরার জালে উঠে এলো অজগর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০২:৫০:১১ অপরাহ্ন

মাছ ধরার জালে উঠে এলো অজগর


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ শিকারের জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামক দুই ব্যক্তি মাছ ধরার সময় হঠাৎ তাদের জালের মধ্যে একটি সাপ দেখতে পান।

পরবর্তীতে সাবেক চেয়ারম্যান সোনা মিয়া সাহেবের নাতি কয়েছ আহমদকে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে উদ্ধার করার জন্য বলেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি অজগর সাপ। প্রায় এক ঘণ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর