হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আব্দুল্লাহ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার বিকেল ৩টার দিকে তিনি উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে পাকুরিয়া এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকের সিলেট/এপি









