দক্ষিণ সুরমায় তাহেরের জুয়ার আসর থেকে আটক ৫
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ PM

দক্ষিণ সুরমায় তাহেরের জুয়ার আসর থেকে আটক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০২:১২:৫০ AM

দক্ষিণ সুরমায় তাহেরের জুয়ার আসর থেকে আটক ৫


দক্ষিণ সুরামার ক্বীন ব্রীজের নিচে সুইপার কলোনীতে জুয়াড়ি তাহেরের জুয়ার আসর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুয়াড়িকে আটক করেছে এসএমপির গোয়েন্দা পুলিশ।

বৃহষ্পতিবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ফারুক মিয়ার পুত্র মোঃ লালু (২৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের আব্দুস সত্তারের ছেলে মিন্টু হোসেন (২৮), বিশ্বনাথ উপজেলার আমতাইল গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ আসাদ মিয়া (৪৪), দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকার আরফিজ আলীর ছেলে সনু মিয়া (৩৫), ও পিরোজপুর জেলার কাওখালি থানার হোগলা বেতকা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে জাকির হোসেন (৪৮)।

তাদেক আটক করে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-৪০, তাং-১৫/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, ধারা মোতাবেক উক্ত আসামিদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর