যে কারণে পেনাল্টি পেল আর্জেন্টিনা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ PM

যে কারণে পেনাল্টি পেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৯:৫৬:১০ AM

যে কারণে পেনাল্টি পেল আর্জেন্টিনা


আর্জেন্টিনা বনাম জর্ডানের গ্রুপ ‘জে’-এর ম্যাচে প্রথমার্ধেই ভিএআর নাটকীয়তা দেখা দেয়। ম্যাচের ৩০তম মিনিটে অন-ফিল্ড রেফারি ইস্তভান কোভাকস ভিডিও রিভিউ দেখে দক্ষিণ আমেরিকান দলটির পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। জর্ডানের নিজার আল-রাশদান ডি-বক্সের ভেতরে আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্কো সেনেসিকে ফাউল করায় রেফারি কোভাকস স্পট কিকের নির্দেশ দেন।

রিপ্লেতে দেখা যায়, লাউতারো মার্তিনেজের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসার পর সেনেসি যখন ডাইভিং হেডের চেষ্টা করছিলেন, তখন রাশদান তার মুখে লাথি মেরে বসেন। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। এটি ছিল বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে ম্যাচের শুরুর দিকে বক্সের খুব কাছ থেকে নেওয়া এক দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিয়েছিলেন জিওভানি লো সেলসো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর