গ্ল্যামারের খোলস ভেঙে নতুন অবতারে সেলিনা জেটলি
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ AM

গ্ল্যামারের খোলস ভেঙে নতুন অবতারে সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১০:২৭:৪৮ AM

গ্ল্যামারের খোলস ভেঙে নতুন অবতারে সেলিনা জেটলি


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। ২০০৩ সালে ‘জানাশি’ দিয়ে বলিউডে অভিষেক হয় সেলিনার। এরপর ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘থ্যাংক ইউয়ে’র মতো জনপ্রিয় সিনেমায় গ্ল্যামার সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার ফিরছেন নতুন এক অবতারে। এই অভিনেত্রী অভিনয় করবেন সিস্টার নিবেদিতার চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন রাম কমল মুখার্জি। এর আগে তারা একসঙ্গে ‘সিজন’স গ্রিটিংস’-এ কাজ করেছিলেন।

‘সিস্টার নিবেদিতা’র আসল নাম মার্গারেট এলিজাবেথ, জন্ম আয়ারল্যান্ডে। নিজের জন্মভূমি ছেড়ে যিনি ভারতকে আধ্যাত্মিক আবাস হিসেবে গ্রহণ করেন। এরপর সমাজ সংস্কার, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করেন। পরবর্তীতে তিনি সিস্টার নিবেদিতা নামে পরিচিত হন।

একজন তরুণ আইরিশ শিক্ষিকা ধীরে ধীরে কীভাবে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জাগরণের অন্যতম অগ্রদূত হয়ে ওঠের সে গল্প নিয়েই রাম কমলের এবারের সিনেমাটি। পাশাপাশি স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সম্পর্ক এবং ভারতীয় জাতীয় চেতনা গড়ে তোলার ক্ষেত্রে তার অবদানও তুলে ধরা হবে।

গত শনিবার স্বামী বিবেকানন্দের ১২৪তম প্রয়াণবার্ষিকীতে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পরিচালক রাম কমল মুখার্জি আবারও সংগীত পরিচালক জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎ-এর সঙ্গে কাজ করছেন। এর আগে তারা তার সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিনোদিনী’তে কাজ করেছেন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইপ্সিতা আচার্য। বর্তমানে ‘সিস্টার নিবেদিতা’র বাকি অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নির্বাচন চূড়ান্ত করার কাজ চলছে বলে জানা যায়া।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর