ব্রাজিলের বিদায়ে ‘সেভেন আপ’ পার্টি
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫০ AM

ব্রাজিলের বিদায়ে ‘সেভেন আপ’ পার্টি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১০:৩৮:৫৪ AM

ব্রাজিলের বিদায়ে ‘সেভেন আপ’ পার্টি


বিশ্বকাপের শেষ ষোলো’র ম্যাচে মৌলভীবাজার শহরে নেমে আসেন শতাধিক ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের শেষ ষোলো’র ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ দিলেও ব্রাজিলকে আর ম্যাচে ফেরাতে পারেননি নেইমার। নরওয়ের অবিশ্বাস্য এই জয়ের খবরে দেশের বিভিন্ন স্থানের মতো মৌলভীবাজার শহরেও নেমে আসে উচ্ছ্বাসের ঢেউ।

সোমবার ভোররাত ৪টা ১০ মিনিটের দিকে শহরের চৌমুহনা চত্বরে জড়ো হতে শুরু করেন শতাধিক ফুটবলপ্রেমীরা। এসময় প্রতিপক্ষ সমর্থকদের  ‘সেভেন আপ’, ‘সেভেন আপ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়াও গাড়ি ও মোটরসাইকেলের হর্ন, ভুভুজেলার তীব্র শব্দে উল্লাস করেন তারা।

ফুটবল বিশ্লেষকেরা বলছেন, এই ফলাফল শুধু একটি ম্যাচের হার নয়, বরং বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত। নতুন দলগুলো উঠে আসছে, আর ঐতিহ্যবাহী দলগুলোকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

ব্রাজিল সমর্থক মাহদি হাসান বলেন, এই হারের কষ্ট তো আছেই। তবে ফুটবল এমনই যে একটা ম্যাচে সবকিছু বদলে যেতে পারে।

তবে ফুটবলপ্রেমী রাকিব হাসান বলেন, নরওয়ের খেলা দারুণ লেগেছে। হালান্ড আজ প্রমাণ করেছে সে কতটা ভয়ংকর স্ট্রাইকার।

চৌমুহনা এলাকায় উপস্থিত আর্জেন্টিনা সমর্থক রাকিব হাসান বলেন, আমরা আসলে ভালো ফুটবল দেখতে চাই। আজকের ম্যাচটা সেই দিক থেকে দারুণ ছিল।

ফুটবলপ্রেমী রাসেল খান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, হালান্ড আজ একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। নরওয়ের এই জয় ইতিহাস হয়ে থাকবে।

আরেক ফুটবলপ্রেমী রায়হান আহমেদ বলেন, ব্রাজিল বড় দল, কিন্তু ফুটবল তো অনিশ্চয়তার খেলা। আজকের এই হার আমাদের জন্য বাড়তি আনন্দের।

তবে ব্রাজিল সমর্থকদের কণ্ঠে ছিল হতাশা। অনেকেই মনে করছেন, দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। ম্যাচজুড়ে আক্রমণে ধার না থাকায় সমালোচনার মুখে পড়েছে দলটির পারফরম্যান্সও।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর