ঝালোপাড়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪০ AM

ঝালোপাড়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১১:৩৪:১৮ AM

ঝালোপাড়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা


নগরীর দক্ষিণ সুরমা কদমতলি ঝালোপাড়া এলাকায় স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন স্ত্রী। নিহত গৃহবধূর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাহেদা আক্তার মর্জিনা (৩০)। তার স্বামী তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকার স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন । নজরুল মোগলাবাজার এলাকার বাসিন্দা।

রোববার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সাহেদা গৃহবধূ ছিলেন। বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মর্গে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর