সুনামগঞ্জে টানা দুইদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়লেও সোমবার সন্ধ্যা থেকে এই জেলায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কম নামায় ফের পানি কমতে শুরু করেছে।
মঙ্গলবার সুনামগঞ্জের সুরমা নদীর পানি ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী নদী যাদুকাটা, রক্তি ও বাউলাই নদীর পানিও।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ইতোমধ্যে ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলার বাসিন্দা রবিউল হাসান বলেন, বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেলে বন্যা আতঙ্কে সময় পার করতে হয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, আপাতত নদ-নদীর পানি কমতে শুরু করেছে। পাশাপাশি এখন পর্যন্ত এই জেলার কোনোও এলাকা প্লাবিত হয়নি।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি 








