গোয়াইনঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সেলাই মিশিন বিতরণ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৪ PM

গোয়াইনঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সেলাই মিশিন বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৩:১৩:৫৪ PM

গোয়াইনঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সেলাই মিশিন বিতরণ


প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গোয়াইনঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সেলাই মিশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট এর আয়োজনে বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ টাকা ও সেলাই মেশিন তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায় এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল দাস সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করে হচ্ছে। এই ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর