হবিগঞ্জে শাশুড়িকে হত্যা জামাতার যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৩ PM

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৫:১০:৩৩ PM

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা জামাতার যাবজ্জীবন কারাদণ্ড


হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতা আব্দুল কাদির মিয়ার (৫০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামাতা আব্দুল কাদির চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে।

একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। 

মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে পূর্ব বিরোধের জেরে আসামি কাদির মিয়া ২০১২ সালের ৬ মার্চ দুপুরে শ্বশুর বাড়িতে গিয়ে দা দিয়ে শাশুড়ি হাজেরা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদি হয়ে কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আফজাল হোসেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই ধরনের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর