হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম স্বপন রায় (৭০)। তিনি রায়পাড়ার শচীন রায়ের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতের চাচাতো ভাই লিটন রায় জানান, কয়েকদিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে বাড়ির পাশের পুকুর থেকে মৃত মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যান স্বপন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্বপন রায়কে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ বিষয়ে তাকে কেউ কিছু জানাননি।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








