ওসমানীনগরে রাজভোজনে ৩০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ AM

ওসমানীনগরে রাজভোজনে ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ১১:০৮:১৭ PM

ওসমানীনগরে রাজভোজনে ৩০ হাজার টাকা জরিমানা


ওসমানীনগরে রাজভোজন রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে অভিযান পরিচালনা করে ৭৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে গোয়ালাবাজারে রাজভোজন রেস্টুরেন্টে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এদিকে, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। তবে অভিযান শেষ হওয়ার পর বিকেলেই ফের ফুটপাত দখল করে বসে যান ভাসমান ব্যবসায়ীরা।

অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযান শেষে তিনি জানান, আগামী পাঁচ দিন ফুটপাতে যাতে কোনো ব্যবসায়ী বসতে না পারেন, সে বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আগামী সোমবার পুনরায় অভিযান চালানো হবে।

মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ফল জব্দ করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দ করা ফলাফল স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর