'ডেভিল হান্ট’ অভিযানে শাল্লায় সাবেক ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ PM

'ডেভিল হান্ট’ অভিযানে শাল্লায় সাবেক ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০১:১০:০৬ PM

'ডেভিল হান্ট’ অভিযানে শাল্লায় সাবেক ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার


সুনামগঞ্জের শাল্লায় রাজনৈতিক (ডেভিল হান্ট) মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) কে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। বুধবার মধ্যরাতে তার বাসার পাশে অভিযান পরিচালনা করে পথিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অরিন্দম চৌধুরী অপু ৩নং বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ই আগস্ট কে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে পুলিশের পরিচালিত অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তাঁকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলায় আসামী করা হয়। গ্রেফতারের পর অপুকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ওসি শওকত আলী বলেন, আগামী ১৫ই আগস্ট উপলক্ষ্যে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পায়তার করছে অরিন্দম চৌধুরী অপু। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাঁকে মধ্যরাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমরা তার বিরুদ্ধে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর