শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ AM

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৩:৩৪:৩৮ PM

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার ৫নং পুল এলাকার রুশন আলীর ঘরের সিলিংয়ের ওপর থেকে অজগরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা যায়, রাতে ঘুমানোর সময় ঘরের সিলিংয়ে অজগরটি দেখতে পান রুশন আলী। বিশাল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে রুশন আলী বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

ঘরে গিয়ে তারা দেখতে পান, অজগরটি সিলিংয়ে ঝুলে রয়েছে। পরে সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ১৬ কেজি। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর