টক্সিক সিনেমায় অশালীনতা নেই: যশ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ PM

টক্সিক সিনেমায় অশালীনতা নেই: যশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ১০:৩২:২৮ AM

টক্সিক সিনেমায় অশালীনতা নেই: যশ


'টক্সিক' সিনেমায় শুধু কিয়ারার সঙ্গেই নয়, তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যশের। একটি দৃশ্যে অভিনেতাকে নগ্নও দেখা গিয়েছে। তবে টক্সিক-এর তবাহী গান প্রকাশ্যে আসার পর যশের বিতর্কে এগিয়ে কিয়ারা। অনেকের মন্তব্য সন্তানের মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করলেন তিনি।


এই বিষয়টিতে নায়িকার পাশে দাঁড়িয়েছেন যশ। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি। এদিকে এবার ছবিতে একাধিক যৌনদৃশ্য নিয়ে মুখ খুললেন দক্ষিণী এই তারকা।

অভিনেতার বক্তব্য, ছবিতে যৌন দৃশ্য থাকলেও কোনও অশালীনতা নেই। অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালো করে দেখলে বুঝবেন, আমি তো চুম্বন পর্যন্ত করিনি। সব কিছুরই একটা সীমা আছে, আমরা সেটা বুঝি। যৌনতার দৃশ্য কীভাবে ক্যামেরাবন্দি করা হবে, সেই বিষয়েও কথা বলেন যশ। তার কথায়, বিষয়গুলি সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করতে হয়।

যশ মনে করেন, কোনও দৃশ্যকে সুদৃশ করে তোলার দায়িত্ব একজন স্রষ্টারই। সেই সঙ্গে অভিনেতা এ-ও জানান, এই ছবিটি আসলে নতুন প্রজন্মের দর্শকের জন্য। উদার মন নিয়ে ছবিটি দেখার কথাও বলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখলেই সবচেয়ে ভাল স্বাদ উপভোগ করা যাবে।

যশ বলেন, একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর