পূজার দিনগুলো কেমন কাটাবেন কৌশানি?
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ AM

প্যান্ডেলের প্রেম থেকে বনির সঙ্গে রোম্যান্স

পূজার দিনগুলো কেমন কাটাবেন কৌশানি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৯:৩২:০০ AM

পূজার দিনগুলো কেমন কাটাবেন কৌশানি?


দুর্গাপূজা এলেই বদলে যায় শহরের চেনা ছন্দ। উৎসবের আবহে ফিরে আসে শৈশব-কৈশোরের স্মৃতি, পুরোনো প্রেম আর আনন্দের নানা গল্প। সেই স্মৃতির ভাণ্ডারে টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিরও রয়েছে বেশ কিছু বিশেষ অধ্যায়।

অভিনেত্রী হওয়ার আগের পূজার দিনগুলো কীভাবে কাটত এমন প্রশ্নের জবাবে সংবাদ প্রতিদিনকে কৌশানি বলেন, “তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পুজোর বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পুজোয় সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলেরা এসে এসে ঝারি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা। ‘পুজোর সেরা সুন্দরী’ তকমাটাই তখন আমার কাছে বিশাল ব্যাপার ছিল। মানে, ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়িতে ফিরছি, এটাই তো দারুণ ব্যাপার। আমার ভাইবোনেরা আবার সেটা সেলিব্রেট করত। গর্ব করে ওরা বলত, ‘আমাদের বোন এত সুন্দরী।”

পূজার সেই দিনগুলোর সঙ্গে প্রেমের স্মৃতিও জড়িয়ে আছে বলে জানান অভিনেত্রী। পুজোর প্রেম কতটা স্থায়ী হতো, জানতে চাইলে কৌশানির উত্তর, ‘হ্যাঁ, পুজোর কটা দিনের প্রেম, এই বিষয়টা দারুণ লাগত। সেই প্রেমগুলো আবার পুজোর কটা দিনই টিকত। তারপর ভেঙে যেত।’

এবারের পূজায় অবশ্য কৌশানির ব্যস্ততা শুরু হবে সিনেমা ঘিরে। দুর্গাপূজায় মুক্তি পাবে তার অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। সপ্তমী পর্যন্ত ছবিটির প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। এরপর পরিবারের সঙ্গে পুজোর আনন্দে পুরোপুরি মেতে উঠবেন অভিনেত্রী।

তবে সেই পরিকল্পনায় একা নন কৌশানি। প্রেমিক বনি সেনগুপ্তও থাকছেন তার পূজার প্রতিটি আয়োজনে। নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে কৌশানি বলান, ‘আমার পুজোর সব প্ল্যানেই বনি আছে। একসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা। দেখা যাবে, পুজোর কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমোচ্ছি। এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়।’

শৈশবের প্যান্ডেল, পুজোর সৌন্দর্য প্রতিযোগিতা আর ক্ষণস্থায়ী প্রেমের স্মৃতি পেরিয়ে এবার নতুন সিনেমার প্রচারের ব্যস্ততা শেষে বনিকে সঙ্গে নিয়ে উৎসবের আনন্দে ফিরবেন কৌশানি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর