রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১২ PM

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ১০:৫৩:২৭ AM

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর


কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী এই অভিযোগ করেন।


রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে! শিরোনাম দিয়ে নুরুল হক নুর লিখেছেন, কুষ্টিয়া (কুষ্টিয়ায়) গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রঅধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী।

নুরুল হক নুর আরও লিখেছেন, জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। ফেসবুকের ওই পোস্টে তিনি তার দলের এক নেতার ও একজনের পায়ের রক্তাক্ত ছবি যুক্ত করে দিয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর