সকল মামলায় স্থায়ী জামিন পেলেন কয়েস লোদী
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ PM

সকল মামলায় স্থায়ী জামিন পেলেন কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৩:০৯:১০ AM

সকল মামলায় স্থায়ী জামিন পেলেন কয়েস লোদী

ফাইল ছবি


গত বছরের ২৮শে অক্টোবরের পর থেকে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে বিএনপির একদফা আন্দোলন কর্মসূচি চলাকালে দায়ের করা যেসব মামলার এজহারভুক্ত আসামী ছিলেন সে সকল মামলা থেকে স্থায়ী জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়ল (১) ও  কাউন্সিলর, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

বৃহষ্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূইয়ার আদালত থেকে সর্বশেষ মামলায় স্থায়ী জামিন পান তিনি।

উল্লেখ্য, ২৮শে অক্টোবরের পর থেকে দায়ের করা রাজনৈতিক ৫টি মামলার এজহারে তাকে আসামী করা হয়। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়েছিলেন তিনি।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর