অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ PM

অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৩:৫২:২৬ PM

অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান


জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে সহায়তা করে। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়।

প্রশাসন জানিয়েছে, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নদী ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর