জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ PM

৪৮ বছরে বিএনপি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ১০:৩৯:০১ AM

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারাও দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিস্থলে ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭৮ সালের আজকের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা পার্কে বিএনপি গঠন করেন। তার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় আসে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে দলটি।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় আলোচনা সভা। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দেশব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর