সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’ প্রকাশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’ প্রকাশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ১১:০১:১৪ AM

সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’ প্রকাশ


বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি সংগীত প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান-এর বিজয়ী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেম লীলা’।

বিশ্বরঙ প্রেজেন্টস-এর এই আয়োজনে গানটির সঙ্গে নির্মাণ করা হয়েছে নান্দনিক একটি মিউজিক ভিডিও। যেখানে উঠে এসেছে প্রেম, সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহ।

‘প্রেম লীলা’ গানটির কথা লিখেছেন গীতিকার নির্মল দাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে ভিন্নধর্মী আবেগ ও উপস্থাপনা।

মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা, মেকআপে রয়েছেন জাকারিয়া মাসুদ রনি, সম্পাদনা করেছেন রাকিব আহমেদ এবং কালার করেছেন এস. এম. তুষার।

দেশীয় পোশাক, নান্দনিক সেট ও ঐতিহ্যবাহী আবহে নির্মিত ‘প্রেম লীলা’র দৃশ্যায়নে ফুটে উঠেছে বাঙালির সংস্কৃতি ও সৌন্দর্যের ছোঁয়া। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক, সাজসজ্জা ও দৃশ্য পরিকল্পনাতেও রাখা হয়েছে বিশেষ নান্দনিকতা।

ইতোমধ্যেই গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। দর্শক-শ্রোতারা বিশ্বরঙের আয়োজনে নির্মিত ‘প্রেম লীলা’ মিউজিক ভিডিওটি অনলাইনে দেখতে পারবেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর